শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সাথে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সাথে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে, কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আইইএম ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবীর।কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সা: সম্পাদক লুৎফর রহমান মিঠু, সদর উপজেলা সহকারী পরিবার কল্যান কর্মকর্তা খালেদা ফাহমি, সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ। দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। কর্মশালায় নারী ও শিশু কিশোরদের নিয়ে বেশকিছু পরামর্শ প্রদান করেন বক্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com