মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে নেমেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও

সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে নেমেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশে ধানের বাজার যখন নিম্নমুখী এবং প্রান্তিক কৃষকেরা যখন সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করা থেকে বঞ্চিত হচ্ছেন ঠিক সেই মুহুর্তে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করতে নেমে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়কে সাথে নিয়ে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানে নামেন তিনি।

যদিও ওই এলাকায় সম্পুর্ণরূপে ধান কাটা মারা শুরু হয়নি।তবে যে সকল কৃষক তাদের ধান কেটেছেন তাদের কাছ থেকেই ধান সংগ্রহ করেছেন তিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলার প্রান্তিক কৃষকেরা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষকের ধানের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে সারাদেশের মানুষ আজ সোচ্চার।কৃষকের ধানের ন্যায্য মূল্য দিতে সরকার বদ্ধ পরিকর।কিন্তু কৃষকের মুনাফা ভোগ করছে মধ্যস্বত্তাভোগিরা, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক কৃষকেরা। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে লক্ষে আজ থেকে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করা হলো।ধান সংগ্রহের কোটা পুরণ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com