মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে স্বরস্বতী মুর্তি ভাংচুর; আটক-১

ঠাকুরগাঁওয়ে স্বরস্বতী মুর্তি ভাংচুর; আটক-১

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মন্দিরে ঢুকে স্বরস্বতী মুর্তি ভাঙচুরের অভিযোগে তোতা মিয়া(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পরিষদ পাড়ায় এ ঘটনা ঘটে। আটক তোতা মিয়া পৌরসভাধীন জলেশ্বরীতলার মৃত-নজরুল ইসলামের ছেলে। মন্দিরের দেখাশোনা কাজে নিয়োজিত শান্ত তিগ্যা ও সুনীল তিগ্যা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মন্দিরে গিয়ে দেখা যায় এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে স্বরস্বতী দেবী মুর্তি ভাঙচুর করে মন্দির চত্বরেই বসে আছে।এসময় তাকে মন্দিরের মুর্তি ভাঙার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি মুর্তি ভেঙেছি, তাতে কি হয়েছে। তার এ আচরণে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোতা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার এসআই মুকুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুর্তি ভাঙার সত্যতা পাওয়া তাকে থানা হেফাজতে নেওয়া হয়। তবে আটক ব্যক্তি পর্যাপ্ত পরিমাণে এ্যালকোহল পান করে রয়েছে এবং অস্বাভাবিক আচরণ করছে। সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহামন (পিপিএম-সেবা)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com