মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ভোলায় ঈদের দিনে মিলল ইউপি সদস্যের লাশ

ভোলায় ঈদের দিনে মিলল ইউপি সদস্যের লাশ

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাকিম মিজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে ওই ইউনিয়নের হেতনার হাট এলাকার একটি খালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, হাকিম মিজি নামের ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ হেতনার হাট এলাকার একটি খালে ফেলে রাখা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com