মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে যমজ দুই বোনের আত্মহত্যা

নারায়ণগঞ্জে যমজ দুই বোনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: মিতু ও মিলা (১৮) নামে যমজ দুই বোনের একসঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। মামা তাদের গালমন্দ করায় ক্ষোভে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে সকাল ১০টায় তারা এক সঙ্গে কীটনাশক পান করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত মিতু ও মিলা উপজেলার উচিৎপুরা ইউপির আতাদীর সীতারামকান্দী এলাকার নাঈম মিয়ার মেয়ে। তারা নানার বাড়িতে বসবাস করে মদনপুরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করতো।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে তাদের মা রহিমা খাতুন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর বাবা নাঈমও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই মিতু ও মিলা নানার বাড়ি সীতারামকান্দিতে থাকতো। পাশাপাশি মদনপুর এলাকায় একটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিল। শুনতে পেরেছি বৃহস্পতিবার রাতে তাদের মামা মোস্তফা মিয়া দুই বোনকে শাসন করেছেন। সেজন্য অভিমান করে তারা আত্মহত্যা করে থাকতে পারে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের পর সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে কী ঘটেছিলো। নিহতদের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com