মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পাঁচ মাস পর উন্মোচিত হলো মিতু হত্যার রহস্য

পাঁচ মাস পর উন্মোচিত হলো মিতু হত্যার রহস্য

নিজস্ব প্রতিবেদক: পাঁচ মাস পর গৃহবধূ সাহেরা আক্তার মিতু হত্যার রহস্য উন্মোচন করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার পিবিআই ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক মিতু হত্যার রহস্যের তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গৃহবধূ মিতুর বাপের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় লাহাপাড়া গ্রামে। গত ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ত্রিশালের কামারিয়াপুল নামক স্থানে রেল লাইনের পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মামলা রুজু হয়।

পিবিআই তদন্তকালে গত ২৯ জুন সন্দিগ্ধ হিসেবে ত্রিশালের বালিপাড়া রেলস্টেশন এলাকা থেকে আবুল কালামের ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে  আদালতে প্রেরণ করে। পরে সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

জবানবন্দীতে মোখলেছুর উল্লেখ করেন, তার সহযোগীদের নিয়ে মিতুকে প্রলোভন দিয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে নিয়ে আসে। সেখান থেকে ট্রেনে রাত দেড়টার দিকে ত্রিশালের ধলা স্টেশনে পৌঁছে। পরে সকলে মিলে প্রায় এক কিলোমিটার দুরে রেল লাইনের পাশে নির্জন স্থানে নিয়ে মিতুর হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। আবারও ধর্ষণ করতে অন্যত্র নিয়ে যাবার সময় মিতু দৌঁড় দিলে তারা মাথার পেছনে পাথর দিয়ে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে সে ছটফট করতে থাকে। তখন রেল ব্রিজের নিচে ডোবার কাঁদা পানিতে চুবিয়ে মিতুকে হত্যা করে ফেলে রাখা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, মামলাটি বর্তমানে ময়মনসিংহ আদালতে বিচারাধীন। পুলিশ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com