মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
শ্রীপুরের স্পিনিং মিলের আগুনে ছাই হলো ৪জন

শ্রীপুরের স্পিনিং মিলের আগুনে ছাই হলো ৪জন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানার আগুন ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত মিলটির আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

গতকাল দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটি থেকে গতকাল বিকেলে রাসেল নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে আগুন নিয়ন্ত্রণের পর বুধবার (৩ জুলাই) ভোরে ওই কারখানা থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামে ওই কারখানায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রাসেল ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার আলাল উদ্দিনের ছেলে। নিহত অপর তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com