রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই এরশাদের

বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই এরশাদের

নিজস্ব প্রতিবেদক: বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। এমনটাই জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়  জাতীয় পার্টির বনানী অফিসে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এর আগে, দুপুর ১২টার দিকে জিএম কাদের সংবাদ সম্মেলনে বলেন, গত চার দিন ধরে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তার শারীরিক উন্নতি হচ্ছে না। তবে, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতিকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, সিএমএইচের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশে নেওয়া হবে, অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।

তিনি বলেন, জাপা চেয়ারম্যানের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনিও কাজ করছে না। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু, সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এরশাদকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আগামী শুক্রবার সারাদেশে মসজিদ-মন্দিরে  হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানান জিএম কাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com