মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

আগৈলঝাড়া  প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, মাদক কেনা বেচার গোপন খবরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পয়সারহাট ব্রীজের উপর থেকে বরিশাল কোতোয়ালী থানার মজিদপুর (পেটকাটা) গ্রামের মো. আশ্রাব আলীর ছেলে মো. শহীদুল ইসলাম (৩৬) ও আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত সেকেন্দার বখতিয়ারের ছেলে মো. তরিকুল ইসলাম বখতিয়ার (২২) কে গাঁজাসহ এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। শুক্রবার রাতেই এসআই দেলেয়ার হোসেন গ্রেফতারকতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-১ (৫.৭.১৯)। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com