রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

শারীরিক-মানসিক সুস্থ্যতায় কলা খান নিয়মিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: সকলেই আমরা জানি কলা একটি উপকারি ফল৷ কোলের শিশু থেকে বয়স্কদের শরীর-স্বাস্থ্য সুস্থ রাখতে কলা প্রতিদিন খাওয়ানো হয়৷ কলা উপকারি এটা তো আমরা সবাই জানি কিন্তু কী উপকার করে কলা সেটা কি সকলের জানা? এবার তাহলে সেদিকটা একটু দেখা যাক৷ শুধু স্বাস্থ্য ভালো রাখতেই কলার প্রয়োজন নয়, শরীরের গঠনগত দিকও ভালো রাখে কলা৷ এছাড়াও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কলা বেশ উপকারি৷

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম শরীরের রক্ত সঞ্চালন ভালো রাখে। শরীরের তরল পর্দাথের ব্যালান্স ঠিক রাখে। অক্সিজেন সরবরাহ ভালো হয়। কলায় আবার প্রাকৃতিক চিনি প্রচুর পরিমাণে থাকে। তাই ডায়াটেশিয়ানরা প্রি ও পোস্ট ওর্য়াকআউট হিসাবে এই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কারণ ওর্য়াকআউটের আগে ও পরে এনার্জির দরকার। এছাড়া কলা খেলে কোষ্ঠকাঠিন্য দুর হয়। কারণ এতে প্রচুর ফাইবার আছে।

জেনে নেওয়া যাক একটি কলায় পুষ্টিগুণ কত মাত্রায় থাকে:

কার্বোহাইড্রেট – ২৫ গ্রাম

ফাইবার- ৩ গ্রাম

সুগার(ফ্রুকটোস)- ১৪ গ্রাম

পটাশিয়াম- ৪৫০ মিলিগ্রাম

অনেকে খালি পেটে কলা খেতে বারণ করেন। খালি পেটে সাধারণত ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত নয়। এতে শরীরের অম্লভাব বেড়ে যায়। কলায় ভিটামিন সি’এর মাত্রা অন্য ফলের চেয়ে কম। তাই খালি পেটে কলা খেলে বিশেষ অসুবিধা হবে না। তবে রাতে এই ফলটি খাবেন না। যারা খুব ওয়ার্কআউট করেন তারা দিনে সর্বাধিক তিনটে কলা খেতে পারেন। তবে এর বেশি নয়। কারণ তিনটের বেশি কলা খেলে শরীরে সুগারের পরিমাণ বেড়ে যাবে। আবার ফাইবারের পরিমাণ বেড়ে গেলে হজমের সমস্যা দেখা যাবে।

এই ফল ট্রিপটোফ্যান সমৃদ্ধ৷ যা পরে সেরোটোনিনে রূপান্তরিত হয়। এটি সাধারণত মস্তিষ্কে সেরোটোনিনের ঘাটতিকে পূরণ করে৷ সেরোটোনিনের অভাবে বিষণ্ণতা এবং উদ্বেগ সহ বিভিন্ন মানসিক রোগ মানবদেহে দেখা দেয়৷ তাই পর্যাপ্ত পরিমাণে কলা খেলে মানসিক অবসাদও দূর হয়৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com