ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে। ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে। ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত