মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: এবার মসজিদের ইমামের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

ধর্ষিতা শিশুটির আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, স্থানীয় ডেইল পাড়া সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুর ১২টায় স্কুল থেকে ঘরে ফিরছিল। পথিমধ্যে ডেইল পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিন তাকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে মসজিদে নিয়ে যায়। পরে মসজিদের ভেতর নিয়ে ইমাম তাকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি মসজিদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে করে ঘরে গিয়ে বাবা-মাকে একথা জানায়।

এদিকে ঘটনার পর স্থানীয় ইউপি মেম্বার শালিশে বসে ইমামকে এক লাখ টাকা জরিমানা করেন। কিন্তু ততক্ষণে ধর্ষক ইমাম পালিয়ে যান।

ঘটনার ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার ও উপপরিদর্শক মিল্টন জানান, পুলিশ খবর পেয়ে ধর্ষক ইমামকে আটকের জন্য অভিযান শুরু করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com