মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
চকরিয়ায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

চকরিয়ায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ সাদেক (৩২) ও তাঁর স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। সাদেক পেশায় দিনমজুর। স্ত্রী ওয়ালিদা বেগমকে নিয়ে কয়েক বছর আগে আলীকদম উপজেলা থেকে বমুরকুল এলাকায় গিয়ে পাহাড়ের নিচে ঘর বেঁধে সেখানে বসবাস করছিলেন তিনি।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, সারারাত অঝোর ধারায় বৃষ্টিপাত হয়েছে।  রাত ২টার দিকে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে সাদেকের বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন সাদেক ও তাঁর স্ত্রী।

স্থানীয়রা মাটি সরিয়ে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com