মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে ডাক্তার সহ ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত

মাধবপুরে ডাক্তার সহ ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডেঙ্গু জ্বর আতংক বিরাজ করছে। গত তিন দিনে ২৫ জনের রক্ত পরীক্ষা করে একজন ডাক্তার সহ ৩ জনের ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। তারা এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাধবপুর তিতাস শিশু ও জেনারেল হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু এর সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার এ হাসপাতালটিতে ডেঙ্গু রোগ শনাক্তকরণ মেশিন আনা হয়। এরপর গত তিন দিনে ২৫ জন জ্বর নিয়ে এ হাসপাতালে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। ডেঙ্গুতে আক্রান্তরা হলেন ভারতীয় নাগরিক দিলীপ কুমার পাল। মেয়ের জামাতা পৌরশহরের কাটিয়ারা গ্রামের রিপন পালের বাড়িতে বেড়াতে এসে ঢাকায় চিকিৎসার জন্য কয়েকদিন অবস্থান করে। মাধবপুরে ফিরে আসলেই জ্বরে আক্রান্ত হয়। মাধবপুরে পরীক্ষা করলেই ডেঙ্গু ধরা পড়ে। তিতাস হাসপাতালের গেষ্ট ডাক্তার মিলাদুর রহমান জ্বর আক্রান্ত হলে তার শরীর পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ পাওয়া যায়। ওমর ফারুক (১৮) ঢাকায় চাকুরী করেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করে ডেঙ্গুর পজেটিভ ধরা পড়ে। তারা ৩ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতংকিত হওয়ার কিছু নেই। মাধবপুরে কোন ডেঙ্গু রোগী নেই। ট্রাভেলিংয়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে। তবে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com