সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ট্রাম্প-মেলানিয়া দাম্পত্য সংকট দৃশ্যমান

ট্রাম্প-মেলানিয়া দাম্পত্য সংকট দৃশ্যমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। সাম্প্রতিক কিছু ঘটনার পর উভয়ের বিরোধ হোয়াইট হাউসের গণ্ডি ছাড়িয়ে বাইরেও দৃশ্যমান হতে শুরু করেছে।

ট্রাম্পের সঙ্গে পর্নোস্টার স্টোর্মি ড্যানিয়েলসের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরই মেলানিয়া ও ট্রাম্পের মধ্যে দুরত্ব বাড়তে শুরু করে। যার জের ধরে তিনি গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেন।

সম্প্রতি কিছু অনুষ্ঠানে ট্রাম্প দম্পতিকে আমন্ত্রণ জানানো হলেও এতে শুধু আমেরিকার ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেই দেখা যাচ্ছে। এছাড়া ফার্স্টলেডিস বক্স নামক একটি অনুষ্ঠানে ট্রাম্পকে সঙ্গে নিয়ে হাজির থাকার কথা থাকলেও সেখানে মেলানিয়াকে একা দেখা যায়।

হোয়াইট হাউস সূত্রমতে, ট্রাম্প ও মেলানিয়ার দাম্পত্যজীবনে বেশ কিছু দিন ধরে সমস্যা চলছে। তারা দুজনই আলাদা থাকছেন। অন্য অতিথিদের সঙ্গে তারা বেশি সময় অতিবাহিত করছেন।

তবে উভয়ের এ বিরোধের বিষয়টি হোয়াইট হাউজের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com