মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
কক্সবাজারে ৯২০ পিস ইয়াবাসহ এনজিওকর্মী আটক

কক্সবাজারে ৯২০ পিস ইয়াবাসহ এনজিওকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক এনজিওকর্মীকে আটক করেছেন বিজিবির সদস্যরা।

রবিবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক মোবিনা ইয়াসমিন (২২) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৯২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে যাত্রীবাহী গাড়ি চেক করা হয়। এ সময় এক তরুণীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৯২০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, বিজিবির হাতে আটক তরুণী ক্যাম্প-৬ মি-ডিয়ার নামক এনজিওর কর্মী বলে নিজেকে দাবি করেছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com