শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

গাবতলীতে স্ট্রোক করে মারা গেলো ৫ লাখের ‘টাইগার’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: গাবতলী পশুর হাটে তীব্র গরমে পাঁচ লক্ষাধিক টাকার প্রায় ৩০ মণ ওজনের একটি গরু স্ট্রোক করে মারা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়।

টাইগার নামে ডাকা গরুটি লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক

তিনি বলেন, প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। অনেক আদর যত্ন করে গরুটি লালন-পালন করেছি। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে, গরুর দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলীতে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায় ও পাঁচ মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com