সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গাজীপুরে দিনদুপুরে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুরে দিনদুপুরে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আশরাফুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহত আশরাফ মাদকের সম্রাট, মাদক ব্যবসায়ী।

৬ আগস্ট মঙ্গলবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (৩৪) একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানায় র‌্যাব-২।

এ সময় তার সাথে থাকা একটি বিদেশী পিস্তল, ১ হাজার বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। র‌্যাব-২এর কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দীন ফারুকী জানান, ‘গোপন খবরে জানা যায় মাদকসহ একটি প্রাইভেটকার যাচ্ছে। এতে গাজীপুরের বিভিন্ন এলাকায় তল্লাশী চালায় র‌্যাব।

র‌্যাবের গাড়ী দেখে হঠাৎ একটি প্রাইভেটকার দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় প্রাইভেটকারের পিছু নেয় র‌্যাব। পরে প্রাইভেটকারটি পৌর এলাকার কড়ইতলার একটি নির্জনস্থানে গিয়ে গাড়ি থামিয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি করতে চাইলে র‌্যাবও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই ওই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com