সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

কাশ্মীর ইস্যুতে ভারতীয় সিনেমা নিষিদ্ধ হলো পাকিস্তানে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার ভারতীয় সিনেমাও নিষিদ্ধ করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য উপদেষ্টা ফেরদৌস আশিক আওয়ান এ ঘোষণা দিয়েছেন। খবর জিয়ো নিউজ উর্দূর।

সাংবাদিকদের তিনি বলেন, দল-মত নির্বিশেষে পাকিস্তানের সবাই কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছে। কাশ্মীরি জনগণের প্রতি পূর্ণ একাত্মতা পোষণ করে আমরা ভারতের সঙ্গে সবধরণের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। সে হিসেবে পাকিস্তানের সিনেমা হলগুলোতে এখন থেকে কোনো ভারতীয় সিনেমা চালানো হবে না।

এর আগে চলমান উত্তেজনার মধ্যে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ এ ঘোষণা দেন।

তারও আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে পাক-ভারত দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিষয়টি জাতিসংঘে উত্থাপন ও আগামী ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় নির্মম বর্ণবাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশের জন্য সব কূটনৈতিক চ্যানেলকে সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com