মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
উন্মুক্ত জলাশয়সহ ১৪টি পুকুরে প্রায় ৯ মন মাছের পোনা অবমুক্ত

উন্মুক্ত জলাশয়সহ ১৪টি পুকুরে প্রায় ৯ মন মাছের পোনা অবমুক্ত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয় ও সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার জানান, উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ি বাশাইল, ফেনাবাড়ি, আস্কর কালী বাড়ি ও দুশুমীর উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্তকরনসহ উপজেলা পরিষদের পুকুরসহ, থানা সরকারী পুকুর, ধরাধর সরকারী দিঘি, চক্রিবাড়ি মাদ্রাসা, আস্কর কালীবাড়ি স্কুল এ্যান্ড কলেজ, সেরাল মসজিদ ও মাদ্রাসার পুকুরসহ মোট ১৪টি পুকুরে ৩৩৩ দশমিক ৩৩ কেজি (প্রায় ৯মন) মাছের পোনা অবমুক্ত করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com