শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধর্ষণে বাধা পেয়ে মামাকে হত্যা, খুনিকেও পিটিয়ে হত্যা

ধর্ষণে বাধা পেয়ে মামাকে হত্যা, খুনিকেও পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আমিরপুরে মধ্যরাতে ধর্ষণের চেষ্টাকালে ওই কিশোরীর চিৎকারে তার পঙ্গু নানা ও গৃহকর্তা মামা ধর্ষণকারীকে বাধা দিলে তাদের নৃশংসভাবে কোপানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলেই গৃহকর্তা মামার মৃত্যু হয়। পঙ্গু নানা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছেন মুমূর্ষ অবস্থায়। এদিকে, ওই ধর্ষণচেষ্টাকারীকে গ্রামবাসী গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কৃষক হাসানুজ্জামানের বাড়িতে তার ১৩ বছরের কিশোরী ভাগনি সুমাইয়াকে ধর্ষণের চেষ্টাকালে সুমাইয়া চিৎকার করে ওঠে। সুমাইয়া চিৎকার করে উঠলে ওই যুবক সুমাইয়ার বাঁ হাতে ছুরিকাঘাত করেন। এরপর সুমাইয়া চিৎকারে তার পঙ্গু নানা জেগে উঠে বাধা দিতে এলে তার নানা হামিদুল ইসলামকে (৫০) ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় হামিদুলের ছেলে সুমাইয়ার মামা হাসানুজ্জামান (৩০) জেগে উঠে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন। এ ঘটনায় কৃষক হাসানুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধর্ষণচেষ্টাকারীকে আটক করে গণধোলাই দেন এবং হামিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

ধর্ষণচেষ্টাকারী নাম আকবর আলী বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করেন। সে আমিরপুর গ্রামে আকবর আলী বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। এলাকায় তিনি লম্পট বলেও পরিচিত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com