সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসচালক গ্রেফতার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের চালক মোরশেদকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) গভীর রাতে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট তিনি বাংলামটরে অফিস থেকে বের হয়ে উল্টো পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ফুটপাতে উঠে গিয়ে তাকে ধাক্কা দেয়। বাসটির চাকায় পিষ্ট হয়ে তার বাঁ পা থেঁতলে বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে ঝুলতে থাকে।

এ ঘটনায় কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম চৌধুরী হাতিরঝিল থানায় মামলা করেন। বাসের মালিক, চালক ও হেলপারকে আসামি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com