সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল : জিএম কাদের

৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জিএম কাদের জানান, প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘ম্যাডামকে (রওশন এরশাদ) আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিব না। সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আশা করি ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com