মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

তরুণ সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

তরুণ সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির নিজ স্টুডিওতে তার মৃত্যু হয়। পৃথ্বীরাজের ঘনিষ্ঠ বন্ধু গীতিকার যাযাবর রাসেল তার মৃত্যুর বিষয়টি জানান।

পৃথ্বীরাজের ঘনিষ্ঠদের সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৃথ্বীরাজ নিজের স্টুডিওতে যান। তার স্ত্রী তাকে বারবার ফোন দিলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে স্টুডিওতে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা গেলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত সিটি হসপিটালে নিয়ে যান। নানা পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তরুণ এ সংগীতশিল্পীকে ভোররাত সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আরজে ও সংগীতশিল্পী রেহানের কণ্ঠে ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ গানের সংগীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ। গত বছর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ বেসরকারি এফএম রেডিও এবিসি’তে কর্মরত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com