শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সিটি নির্বাচনে উত্তরে আতিক, দক্ষিণে তাপস-সেলিমের মনোনয়ন ফরম সংগ্রহ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্তমান মেয়র আতিকুল ইসলাম। অপরদিকে ঢাকা দক্ষিণে (ডিএসসিসি) মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দুপুর ৩টার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর দুপুর ৩টার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামালসহ ডিএসসিসির অন্তত ১০ কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিএসসিসিতে নির্বাচনে মেয়র পদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

উল্লেখ্য, মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com