রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোলাইমানি নিহতের ঘটনায় ইরানকে সমবেদনা জানাল ওমান

সোলাইমানি নিহতের ঘটনায় ইরানকে সমবেদনা জানাল ওমান

বিমান হামলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি। সোলাইমানি নিহতের ঘটনায় ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাতে মুহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেন ইউসুফ। সে সময় দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনা নিয়ে আলোচনা করেন।

এদিকে ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান হামলায় সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ইরাকের এবং অপর পাঁচজন ইরানের।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com