সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
পানামায় ‘শয়তান সম্প্রদায়’র আচরণবিধি মেনে না চলায় সাত জনকে হত্যা

পানামায় ‘শয়তান সম্প্রদায়’র আচরণবিধি মেনে না চলায় সাত জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পানামায় ‘শয়তান সম্প্রদায়’র অদ্ভুত ধর্মীয় আচরণবিধি মেনে না চলার কারণে সাত জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ একটি গণকবর পুঁতে রাখে সম্প্রদায়টির অনুসারীরা। পরে কবর খুঁড়ে উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ। নিহত সাত জনের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তান রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পানামার ওই অঞ্চলটি আদিবাসী ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’ নিয়ন্ত্রণ করে। গত তিন মাস ধরে আদিবাসী এই সম্প্রদায়টি ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। ওই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করারই তাদের হত্যা করা হয়েছে। পরে গির্জা থেকে অনেক দূরে একসঙ্গে সবাইকে কবর দেওয়া হয়েছে।

রাফায়েল বালয়েস নামের ওই অঞ্চলের এক সিনিয়র প্রসিকিউটর জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, এক উপাসনালয়ে কয়েকটি পরিবারকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই এলাকায়। ওই অভিযানে ১৪ জন বন্দিকে উদ্ধার করা হয়েছে। নিহতরা ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’র ধর্মীয় রীতির বিরুদ্ধে গিয়েছিলেন। রীতি অনুযায়ী যেটা পাপ। নিহতরা পাপের প্রায়শ্চিত্ত না করায় হত্যা করা হয়।

রাফায়েল বালয়েস জানান, গির্জায় অভিযানে গিয়ে দেখা যায় কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে। এই গির্জায় বিদ্রোহীদের বেঁধে রেখে অত্যাচার করা হতো। বাইবেল দিয়েও শরীরে আঘাত করা হতো। তদন্তকারী কর্মকর্তারা ওই গির্জায় কয়েক ধরনের ছুরি, বলি দেওয়া ছাগল এবং একজন বিবস্ত্র নারীকে উদ্ধার করেছেন।

ঘটনায় জড়িত সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবং মামলার তদন্ত কাজ শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো জানান, তাদের এক নেতা তাদের সবাইকে বলেন যে, ‘ঈশ্বর তাকে একটি বার্তা দিয়েছেন। বার্তায় বলা হয়, মানুষদের প্রায়শ্চিত্ত করতে বাধ্য করতে হবে। আর প্রায়শ্চিত্ত না করলে হত্যা করতে হবে।’ এরপর থেকেই প্রায়শ্চিত্ত না করলে নারী-পুরুষ বা শিশুদের হত্যা করছে ওই সম্প্রদায়টি।

ওই অঞ্চলটির নেতা রিকার্ডো মিরান্ডা বলেন, এই সম্প্রদায়টি এক ধরনের শয়তান সম্প্রদায়। তারা গির্জায় উদ্ভূত উপাসনা করে। তাদের উপাসনা খ্রিস্টান বিশ্বাসের পরিপন্থী। খ্রিস্টানদের পবিত্র শাস্ত্র পরিপন্থী উপাসনা করে থাকে তারা। আমরা এই শয়তান সম্প্রদায়কে অবিলম্বে নির্মূল করার দাবি করছি।

সূত্র: টেলিগ্রাফ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com