সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন শিক্ষিকা

ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন ২৬ বছরের এক শিক্ষিকা। এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের গান্ধীনগরে।

জানা গেছে, গত এক বছর ধরে ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত শিক্ষিকা। এ কারণে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষও তাদের ভর্ত্‍‌সনা করে। গত শুক্রবার বিকাল থেকে খোঁজ মিলছে না কিশোরটির। নিখোঁজ সেই শিক্ষিকাও। অভিযুক্ত শিক্ষিকা কলোল শহরের দরবারি চাওয়ালের বাসিন্দা।

ছেলেটির বাবার অভিযোগ, এই সম্পর্ক যেহেতু মেনে নেয়া হয়নি, তাই তারা বাড়ি ছেড়ে পালিয়েছে। ছেলেটির বাবা গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তার ১৪ বছরের ছেলেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে তার ক্লাস টিচার।

ঘটনার দিন তিনি বাড়ি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পাড়া ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে খোঁজ নেন। কোথাও না পেয়ে পুলিশে অভিযোগ জানাই। ওই শিক্ষিকার বাড়িতেও গিয়েছিলাম। তাকেও সেখানে পাওয়া যায়নি বলে জানান নিখোঁজ ছাত্রের বাবা।

গান্ধীনগর থানার পরিদর্শক কেকে দেশাই জানিয়েছেন, নিখোঁজ দুজনের কেউই মোবাইল ফোন নিয়ে যায়নি। ফলে তাদের খুঁজে বের করতে সময় লাগবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com