সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
বিদেশের মসজিদে আর অর্থায়ন করবে না সৌদি আরব

বিদেশের মসজিদে আর অর্থায়ন করবে না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশের মসজিদে আর অর্থায়ন করবে না সৌদি আরব। দেশটির সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা এ ঘোষণা দিয়েছেন।

আরবি ভাষার সংবাদমাধ্যম আরাবি২১-এর বরাত দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

এছাড়াও সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম লে মাতিন দিমাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যেসব মসজিদে সৌদি আরব অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে। এজন্য স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।

মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা বলেন, জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে, যারা এই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্ব করে। সেখানে একজন নির্বাচিত আলেম থাকা উচিত।

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকম ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com