মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ভোটের দিন বন্ধ থাকবে নৌযান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
নিজস্ব প্রতিবেদক: আসন্ন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ইঞ্জিন চালিত নৌযান বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে ১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ঢাকার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com