শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের প্যানেল ভুক্তের দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের প্যানেল ভুক্তের দাবীতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেল গঠন করে নিয়োগ দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটি।
সোমবার দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে ওই কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণ জেলা উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থীরা অংশগ্রহন করেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটির সভাপতি দেবদাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কমিটি সাধারণ সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক ফারজানা আত্তার জুলি,সদস্য মকসেদুল আলম,বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম,যুন্ম সাধারণ সম্পাদক তাওমীন তিনার সহ অন্যান্যরা।
এসময় বক্তরা দাবী করে বলেন,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ লিখিত পরিক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারী সবাইকে যেন প্যানেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ প্রদান করা হয়।
মানবন্ধন শেষে জেলা প্রশসাক বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com