শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিমলায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

ডিমলায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪নং খগা খড়িবাড়ী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই প্রক্রিয়া আজ সোমবার সকাল ১০ টা হতে বিকাল ৩.৩০টা পর্যন্ত খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে-উক্ত ইউ.পি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার নুরী আক্তার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ইমরুল কায়েস খান (রুমি), উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মিঠুন চন্দ্র রায়, সহকারী প্রোগ্রামার (ইউআইটিআরসিই)-রেদওয়ানুল হক, উপজেলা উন্নয়ন প্রকল্প সমন্বয়কারী- বিভা রায় এবং অত্র ইউনিয়নের ইউ.পি সদস্য- মকবুল হোসেন, তইবর রহমান, আবুল কালাম আজাদ, আজিজুল ইসলাম, জয়েল ইসলাম (রব্বু) ও মহিলা সদস্য- সহিরন বেগম, হাচিনা বেগম, জহুরা বেগম সহ স্থানীয় সুধিজন। উন্মুক্ত ভাবে বাছাই করে বয়স্ক ভাতা ৫৪ জন, বিধবা ভাতা-৬৮ জন ও প্রতিবন্ধী ভাতা-২০০ জনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেন। সংক্ষিপ্ত এক আলোচনা উপজেলা সমাজ সেবা অফিসার বলেন-এই বাছাইয়ের মাধ্যমে যারা আওতাভূক্ত হয়েছেন তারাই প্রকৃত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থ সকল চুড়ান্ত ভাতাভোগীরা ভোগ করিতে পারিবেন। উক্ত ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিথন) বলেন- পর্যায়ক্রমে সকল বয়স্ক,বিধবা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই তালিকায় অন্তভূক্ত করা হবে বলে জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com