সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগামী ৬ মাস ফ্রি চাল পাবে আট কোটি মানুষ: মমতা

আগামী ৬ মাস ফ্রি চাল পাবে আট কোটি মানুষ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার প্রকোপে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। জানিয়েছেন, ২ টাকা দরে যারা চাল পেতেন, তাদের এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে। এটা শুধু দরিদ্রদের জন্য নয়। প্রায় আট কোটি মানুষ এতে চাল নিতে পারবেন আগামী ৬ মাস।

শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এসময় তিনি এও বলেন, যারা এখন জরুরি পরিষেবায় যুক্ত থেকে যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন, তাদের পুজোর পর বিশেষ ছুটি দেয়া হবে।

বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার সূত্রটাই তার মাথা থেকেই এসেছে।

মিডিয়া রিপোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লক্ষ মানুষের যে কেউ ২ টাকা করে চাল বিনামূল্যে পাবেন আগামী ৬ মাস পর্যন্ত। উপরন্তু করোনায় সাহায্যের জন্য স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে। করোনাভাইরাসের কবল থেকে বঙ্গবাসীদের বাঁচাতে তিনি চিকিৎসার দিকেও ঝুকেছেন। মানুষকে সাহস দিচ্ছেন। নিমপাতা-তুলসীপাতা খাওয়ার দাওয়াই দিচ্ছেন। কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

কিন্তু প্রাণঘাতী করোনা থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্যমন্ত্রী? গত শনিবার এক সাংবাদিক সম্মলেনে তিনি বলেন, ‌‌‌‌এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত পরিষ্কার করুন। আমি যেমন নিজে তিনবার দিনে সাবান দিয়ে হাত ধুচ্ছি। দুবার হাত স্যানিটাইজ করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com