শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কেরানীগঞ্জে করোনা আতঙ্কে কেউ যায়নি কাছে; পাশে দাঁড়ালেন পুলিশ

কেরানীগঞ্জে করোনা আতঙ্কে কেউ যায়নি কাছে; পাশে দাঁড়ালেন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে করোনা ভাইরাস আতঙ্কে ৯ বছরের এক ছেলে অজ্ঞান হয়ে পড়লে কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়নি। এমন সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটু তার ফোর্স নিয়ে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার বিকালে জিনজিরা হাউলি কবরস্থানের পাশে এমন দৃশ্য দেখা যায়।
পুলিশ জানায়, জিনজিরা হাউলি কবরস্থানের পাশে ছেলেটি জ¦র ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অথচ সেখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করলেও করোনা ভাইরাসে ছেলেটি আক্রান্ত ভেবে ভয়ে কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় নি। কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটু এমন সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ছুটে যায় ছেলেটির কাছে। ছেলেটির অবস্থা আশঙ্কা দেখে মালঞ্চ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স এনে নিজেই শিশুটিকে ধরে এ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।


কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটু বলেন, করোনা আতঙ্ক ও ক্ষুধার্ত শিশুটি অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকলে স্থানীয়রা কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেন। দীর্ঘসময় শিশুটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেও ভয়ে কেউ শিশুটির কাছ পর্যন্ত আসেনি। কিন্তু আমরা পুলিশ ২৪ ঘন্টার জন্য মানুষের সেবায় নিয়োজিত। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা নিবেদিতপ্রাণ।  আমরা মানুষের বিপদকে পাশ কাটিয়ে যেতে পারি না, উপায়ন্তর না পেয়ে সহকর্মীদের নিয়ে নিজেই এ্যাম্বুলেন্স তুলে শিশুটিকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছি। শিশুটির নাম পরিচয় এখনো জানা যায়নি। সুস্থ স্বাভাবিক হলে শিশুটির পরিচয় জানা যাবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি করোনা ভাইরাস আক্রান্ত নয় অন্য যেকোনো শারীরিক অসুস্থতায় ভুগছে বলে ধারণা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com