সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
স্টার ওয়ারস অভিনেতা মৃত্যুর সময় পাশে পেলেন না স্ত্রীকে

স্টার ওয়ারস অভিনেতা মৃত্যুর সময় পাশে পেলেন না স্ত্রীকে

ভিশন বাংলা ডেস্ক: ইতালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘স্টার ওয়ারস’ অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাক। মঙ্গলবার ব্রিটেনের সারের এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব জিল ম্যাকুলাফ।

অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের বয়স হয়েছিল ৭৬ বছর। অনেকদিন থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। সম্প্রতি জানতে পারেন করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এরপর ব্রিটেনের সারে অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর আগে স্ত্রী গ্যাব্রিয়েল রজার্সকের সঙ্গে শেষ দেখা হলো না তার। না দেখা হওয়ার কারণ অভিনেতার গ্যাব্রিয়েলও এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে আছেন।

স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী গ্যাব্রিয়েল রজার্স সোশ্যাল মিডিয়াতে শোকাবার্তা প্রকাশ করে লিখেছেন, ‘অ্যান্ড্রিউ জ্যাকের শরীরে দুই দিন আগে করোনা ধরা পড়ে। বেশি যন্ত্রণা পেতে হলো না ওকে, এর আগেই চলে গেলো। আমাদের ভালোবাসা নিয়ে ও পরম শান্তিতে ঘুমিয়ে গেল।’

জানা গেছে, টেমসের অন্যতম পুরনো হাউসবোটে থাকতেন অ্যান্ড্রিউ জ্যাক। স্ত্রী গ্যাব্রিয়েলাকে ভীষণ ভালবাসতেন তিনি।

‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ এবং ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’তে অ্যান্ড্রিউ অভিনয় করেছিলেন জেনারেল এমাটের ভূমিকায়। হলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সবার সঙ্গে কাজ করেছেন তিনি। আর কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com