শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নান্দাইলে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করলেন জালাল উদ্দিন মাষ্টার

নান্দাইলে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করলেন জালাল উদ্দিন মাষ্টার

আবুল বশার পলাশঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়ন নিজ গ্রাম রাজাবাড়ীয়া বাজারে ৫০০ শতাধিক কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে এলাকার দরিদ্র নারী পুরুষের মাঝে তিনি প্রতি জনকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, একটি করে সাবান ও মাস্ক বিতরণ করেন। এসময় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার বলেন, আমি নান্দাইলের সন্তান, এলাকার মানুষের সেবায় আমি অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সরকার ও প্রসাশনের দেওয়া নির্দেশনা মেনে চলা ও সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান। এবং সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকায় এই দুর্যোগ কালিন সময়ে অসহায় ও খেটে খাওয়া হতদরিদ্র মনুষের পাশে দাড়ানোর আহবান জানান। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com