সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ভাঙছে মৃত্যুর রের্কড, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ভাঙছে মৃত্যুর রের্কড, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:সারাবিশ্ব জুড়ে চলছে করোনা তাণ্ডব। এরই মধ্যে দিনের পর দিন ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১ শ ৬৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা বিশ্বে করোনার সংক্রমণে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্যটি নিশ্চিত করেছে।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ৫ হাজার ৯২৬ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার মানুষ।  নিউ ইয়র্কে সবচেয়ে বেশি আঘাত হেনেছে করোনা। ১ হাজার ৫শ মানুষের বেশি মারা গেছে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই। আক্রান্ত হয়েছে ৫০ হাজার মানুষ। এরই মধ্যে ট্রাম্প বলছেন প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে ১ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে।

এর আগে ইতালিতে করোনার কারণে একদিনে সর্বোচ্চ ৯৬৯ জন মানুষ মারা গেছে। করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। মৃত্যুপুরী পরিণত হয়েছে ইতালি। এ পর্যন্ত ১৩ হজার ৯১৫ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ সংখ্যা স্পেনে ১০ হাজার ৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com