শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাধবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

মাধবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার মাধবপুর  উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য ১৩ ইষ্ট বেংগল এর প্রচার অভিযানের আজ ১০ ম দিন। আজ ০৫ এ‌প্রিল ২০২০ রবিবার সকালে মাধবপুপর  ১৩ ইষ্ট বেঙ্গল ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করে  এলাকাবাসীকে অবগত করেন। মাধবপুর বাজারে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজনীয় কাজ ব্যতিত অযথা বাহিরে ঘোরাঘুরি না করে নিজগৃহে অবস্থান করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কেম্পেইন পরিচালনা করেন। জনসাধারণ এবং বেসামরিক যানবাহন জীবাণুমুক্ত করার জন্য বিশেষ জীবাণু নাশক স্প্রে’র প্রয়োগ করেন।

দোকানপাট এবং কাঁচাবাজারের দোকানসমূহ হতে কেনাকাটার সময়  ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সকলকে অনুরোধ  করেন।

বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শেষে মাধবপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরেজমিনে নিরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ কে সাথে নিয়ে ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসমাল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল পরিদর্শনে যান এবং জনসাধারণকে  সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য প্রেষণা প্রদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com