সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনা মহামারি: ভারতে একদিনে মৃত্যু অর্ধশত

করোনা মহামারি: ভারতে একদিনে মৃত্যু অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি ক্রমেই ছেয়ে যাচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বাধিক মৃত্যু হল ৪৭ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯০। আরও ১ হাজার ৩৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার জেরে আক্রান্ত বেড়ে হয়েছে ১৮ হাজার ৬০১ জন। ​

আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩৬ জনের শরীরে করোনা মিলেছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬০১। তবে সরকারি তথ্য বলছে, গত এক সপ্তাহে করোনাকে জয় করে সেরে ওঠার হার আগের থেকে বেড়েছে। এ দিনে সেরে ওঠার হার ১৭.৪৮ শতাংশ। সর্বাধিক ৭০৫ রোগী গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন।

পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি, এ খবর পাওয়া গিয়েছিল রবিবারই। সোমবার, দেশটিতে লকডাউন আংশিক শিথিল হওয়ার দিনে আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানায়, কলকাতা, হাওড়া-সহ এ রাজ্যের সাত জেলার করোনা-পরিস্থিতি গুরুতর। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নিজে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে ফোন করে জানান, কলকাতা ও হাওড়ার করোনা পরিস্থিতি ভালো নয়। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটার থেকে যে টুইট করা হয়েছে, তাতে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিত এলাকার নাম রয়েছে। সেই তালিকায় এ রাজ্যের সংক্রমিত এলাকার সংখ্যাই বেশি। টুইটে লেখা হয়েছে, ‘বিশেষ করে পরিস্থিতি গুরুতর ইন্দোর (মধ্যপ্রদেশ), মুম্বাই ও পুনে (মহারাষ্ট্র), জয়পুর (রাজস্থান) এবং কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে (পশ্চিমবঙ্গ)।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com