শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এবার ঠাকুরগাঁও সদরে একজন ও হরিপুরে আরও একজন করোনায় আক্রান্ত !

এবার ঠাকুরগাঁও সদরে একজন ও হরিপুরে আরও একজন করোনায় আক্রান্ত !

ঠাকুরগাঁও প্রতিনিধি: এবার ঠাকুরগাঁও সদর উপজেলায় একজন ও হরিপুর উপজেলায় আরও একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তবে হরিপুরে আক্রান্ত ব্যক্তি নতুন নয়,

পূর্বের আক্রান্তদের মধ্যে একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার।

হরিপুরে আক্রান্ত ব্যক্তি নতুনভাবে করোনায় আক্রান্ত নয় জানিয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো: মনিরুজ্জামান বলেন,

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রথম যে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন সেই দুজনের মধ্যে একজনের নমুনা পুণ:রায় পাঠানো হলে এই রিপোর্টেও সেই ব্যক্তির পজেটিভ রেজাল্ট আসে। উপজেলায় মোট আক্রান্ত ৩ জন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যে পৌরসভাধীন টিকিয়াপাড়ায় ২০ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান সরকার জানান, আজ দুজনের পজিটিভ রেজাল্ট এসেছে। তবে এদের মধ্যে একজন পূর্বের আক্রান্ত। দ্বিতীয়বার টেষ্টেও তার রেজাল্ট পজিটিভ এসেছে।

এছাড়া ঠাকুরগাঁও শহরে ২০ বছর বয়সী একজন নারীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। ঠাকুরগাঁও থেকে আজ নতুন ২০ জনের নমুনা পেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে একজনসহ প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়। পরে ১৭ এপ্রিল রাণীশংকৈলে এক শিশু ও হরিপুরে একজন সনাক্ত হয়। এর পর ১৮ এপ্রিল আবারো রাণীশংকৈলে একজন সনাক্ত হয়।

সর্বশেষ সদরে একজন নারী সনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো সাতজনে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com