সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে করোনা আক্রান্তের পর সুস্থ হলেন এক মাসের শিশু

থাইল্যান্ডে করোনা আক্রান্তের পর সুস্থ হলেন এক মাসের শিশু

ভিশন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। তবে এবার করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠলেন এক মাসের শিশু।

করোনাকে পরাজিত করা শিশুটির খবর দিয়েছে থাইল্যান্ড। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মাত্র এক মাসের শিশু সুস্থ হয়েছে।

একমাস বয়সের ওই নবজাতকটির চিকিৎসকরা জানিয়েছে, চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে শিশুটি সুস্থ হয়ে উঠেছেন। এর আগে রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল।

করোনায় আক্রান্ত নবজাতকের চিকিৎসায় নিয়োজিত বিশাল মুলাসার্ট বলেন, প্রথমে নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে চিকিৎসকেরা প্রতিদিন নিয়মিতভাবে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে আসছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com