বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
করোনায় ঢাকায় ৭ বছরের শিশুর মৃত্যু

করোনায় ঢাকায় ৭ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন জানান, আজ শনিবার সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ডা. শিহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। তিনি বলেন, ‘মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকেই তার কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমরবিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি’। এর আগে গত ১৩ এপ্রিল চট্টগ্রামের পটিয়ার ছয় বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানায় আইইডিসিআর। দেশে এ রোগে প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। সরকারি হিসাবে, বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ৬৮৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com