সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভারতের রাস্তায় ‘করোনা টেস্টিং বাস’!

ভারতের রাস্তায় ‘করোনা টেস্টিং বাস’!

ডেস্ক নিউজ: বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে নভেল করোনাভাইরাস। প্রতিবেশি দেশ ভারতেও করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির মহারাষ্ট্র রাজ্য সরকার। রাজ্যের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় চলবে করোনা টেস্টিং বাস।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসটির উদ্বোধন করা হয়। ওরলির ন্যাশনাল স্পোর্টস ক্লাব থেকে যাত্রা শুরু করে এই বিশেষ এই করোনা টেস্টিং বাস।

বাসটিতে রয়েছে করোনাভাইরাস টেস্টিং ল্যাব। করোনা ভাইরাস পরীক্ষার জন্য অত্যাধুনিক সবরকম সরঞ্জাম। থাকছে এক্স রে করার সুযোগ। বাসটির ভেতরে একটি ছোট চেম্বার করে সেখানে করোনা টেস্ট চলছে।

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, এই ধরনের উদ্যোগ ভারতে প্রথম। মুম্বাইয়ে মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু হল। আশা করা যায়, দেশের অন্যান্য শহরেও এই উদ্যোগ নেওয়া হবে।

এই বাস পরীক্ষাগারে সোয়াব নমুনা নেওয়া হচ্ছে। মূলত বস্তি এলাকায় ঘুরছে এই বাস। এসব বস্তি এলাকায় উপসর্গবিহীন করোনা বাহকদের উপস্থিতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্র- ইন্ডিয়া টুডে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com