শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগীর দাফন সম্পন্ন করলেন বারপাইকা আল-মদিনা যুবসমাজ

আগৈলঝাড়ায় প্রথম করোনা রোগীর দাফন সম্পন্ন করলেন বারপাইকা আল-মদিনা যুবসমাজ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রথম এক করোনা ভাইরাসে আক্রান্ত মৃত রোগীর দাফন করলেন বারপাইকা আল-মদিনা যুবসমাজ।
জানাগেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজী এনামুল হকের পুত্র কাজী রুমান হোসেন (৩৬) ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তিনি ঢাকায় বসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ভর্তি হলে শুক্রবার সকালে মারা যায়। শুক্রবার রাতেই মৃত কাজী রুমান এর গ্রামের বাড়িতে দাফন সমপূর্ন করে বারপাইকা আল-মদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠন। ওই সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ এর নেতৃত্বে বেলাল আহম্মেদ সলেহি, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ দাফন সমপূর্ন করেন।
বারপাইকা আল-মদিনা যুবসমাজ সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ জানান, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের শুধুমাত্র দুটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে। বাকি চারটি সুরক্ষা পোষাক (পিপিই) তাদের ক্রায় করতে হয়েছে। সরকারের কাছে তারা সম্পূর্ন সুরক্ষা ব্যাবস্থা পাওয়ার জন্য দৃষ্টি আর্কশন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল-মামুন করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে বলেন স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আল-মদিনা যুবসমাজকে দুইটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মৃত রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com