মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
ধান-চাল সংগ্রহে দুর্নীতি হলেই ব্যবস্থা : দুদক

ধান-চাল সংগ্রহে দুর্নীতি হলেই ব্যবস্থা : দুদক

ভিশন বাংলা ডেস্ক: সরকারিভাবে ধান-চাল সংগ্রহে যে কোনো প্রকার ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ রবিবার (১৭ মে) দুদক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। সরকারের ধান-চাল সংগ্রহে সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকের গোয়েন্দা ইউনিটের এক বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয় অনুষ্ঠানে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচিতে সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিবর্গ নিজেরা লাভবান হওয়ার মানসে ঘুষ-দুর্নীতির মতো অনৈতিক কাজে সম্পৃক্ত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন ছাড়াও কমিশন ভার্চুয়াল মাধ্যমেও এ জাতীয় কিছু অভিযোগ পেয়েছে। প্রতিবেদনটি দেখে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিশনের গোয়েন্দা ইউনিট, সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচিতে দুদকের কর্মকর্তাদের এলাকাভিত্তিক নিবিড় নজরদারি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধান-চাল সংগ্রহে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন কোনো প্রকার ঘুষ-দুর্নীতির সুযোগ না পায়। কথিত প্রভাবশালীদের চাপে কৃষক নয় এমন মধ্যস্বত্বভোগী দালালদের নিকট থেকে ধান সংগ্রহের সুযোগও দেয়া হবে না। তিনি দুদক কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, আপনারা এ জাতীয় অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে বিশেষ টিম গঠন করে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন। তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করবেন। দুর্নীতি প্রতিরোধ ও দমন দুটি কাজই আপনাদের করতে হবে। এটি আপনাদের আইনি দায়িত্ব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com