সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভারতে করোনার ভয়াল থাবা; আক্রান্ত ১ লাখ

ভারতে করোনার ভয়াল থাবা; আক্রান্ত ১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ জনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ৯৭০ জনের মধ্য দিয়ে ভারতে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯ হাজারেরও বেশি সুস্থ হয়েছেন। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা এখন ভারতে।

এদিকে ভারতে চতুর্থ ধাপে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণের মাত্রা অনুসারে করোনার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন ঘোষণা দিচ্ছে রাজ্য সরকার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৪৯ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের। সেরে উঠেছেন প্রায় ২০ লাখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com