শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ শীর্ষক আলোচনা সভা ও জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদের এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।

এ সময় জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন চিকিৎসক ও স্টাফ নার্সকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

এছাড়াও কেভিড-১৯ মোকাবিলায় চিকিৎসকগণের অংশগ্রহনে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com