রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভারত-চীন সংঘর্ষে দুইপক্ষেই বড় প্রাণহানি, উদ্বিগ্ন জাতিসংঘ

ভারত-চীন সংঘর্ষে দুইপক্ষেই বড় প্রাণহানি, উদ্বিগ্ন জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীন সীমান্তের লাদাখের গালওয়ান ভ্যালিতে সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে ভারত-চীন সংঘর্ষের ঘটনায় এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইন্দো-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত ও চীন দু’দেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানায় জাতিসংঘ।

তবে সীমান্তে উত্তেজনা কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, দু’দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে। এই প্রচেষ্টা সন্তোষজনক।

চীনের সঙ্গে সংঘর্ষের জেরে ভারতের হিমাচল প্রদেশে জারি করা হয়েছ হাই অ্যালার্ট। চীনা সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহুল-স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হিমাচল পুলিশের মুখপাত্র খুশল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে। লাদাখে ইন্দো-চীন সংঘর্ষের জেরে ট্যুইটে ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তৃণমূল ওই সাংসদ লিখেছেন, অবিশ্বাস্য। সার্জিক্যাল স্ট্রাইকের ডঙ্কা বাজিয়ে ২০১৯-এ জিতেছিল বিজেপি। অথচ এর কোনও প্রমাণ নেই। এখন ২০ জন মৃত সৈনিক আমাদের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী নিশ্চুপ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চীনের সেনাবাহিনীর নিহত ও গুরুতর আহত জওয়ানের সংখ্যা ৪৩। সূত্র : এবিপি আনন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com