রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনায় আরো কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: ডব্লিউএইচও

করোনায় আরো কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: ডব্লিউএইচও

ভিশন বাংলা ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে কমে এসেছে কোভিডের প্রতাপ। তবে কোভিডের ছাপ থাকছে দীর্ঘদিন। এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডানম গেব্রিয়েসাস।

লকডাউন তুলে সবাই ধাপে-ধাপে ছন্দে ফেরার চেষ্টা করলেও, হু’র দাবি, বিপদ এখনও কাটেনি। দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে আজ হু-র প্রধান টেডরস অ্যাডানম গেব্রিয়েসাস বললেন, ‘আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের। এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও।’ কোভিড-যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি।

১২ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়েছিল নেদারল্যান্ডসে। এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। কিন্তু ২২ জুন দেশটির কোনও প্রান্ত থেকেই নতুন সংক্রমণের খবর মেলেনি বলে দাবি ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ইটালিতেও করোনা-মৃত্যুর হার ক্রমশ কমছে। ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যু হয়েছে ২৪ জনের। যা ২ মার্চের পর থেকে সবচেয়ে কম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com