রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিবিয়ায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের

লিবিয়ায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি লিবিয়ায় বেশ কিছু গণকবরের সন্ধান মিলেছে। এত দেশটিতে যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে বলে আন্তর্জাতিক অপরাধ আদালত ইঙ্গিত করে। এরই প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সোমবার (২২ জুন) সংস্থাটি লিবিয়ায় সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করতে কমিশনের প্রধান মিশেল ব্লাচেটের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আরব বসন্তের জেরে ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

২০১৫ সাল থেকে দেশটির রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশের সমর্থনে পরিচালিত হচ্ছে একটি সরকার । আর পূর্বাঞ্চল থেকে পরিচালিত বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের সরকারটিও বেশ কয়েকটি দেশের সমর্থন পাচ্ছে।

সম্প্রতি লিবিয়ার বিভিন্ন কারাগারে আটকদের নির্যাতন ও যৌন হয়রানির খবরে জাতিসংঘের প্রস্তাবে এসব ঘটনার নিন্দা জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বিশেষজ্ঞরা ২০১৬ সাল থেকে লিবিয়ার বিভিন্ন পক্ষের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করবেন।

জাতিসংঘে লিবিয়ার রাষ্ট্রদূত তামিম বাইয়ু বলেছেন, এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় লিবিয়ার উন্নত ভবিষ্যতের মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।

এই প্রস্তাবটি মার্চ মাসে আফ্রিকান কয়েকটি দেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সামনে এনেছিল কিন্তু করোনার কারণে জেনেভাভিত্তিক সংস্থাটি তিন মাসের জন্য তার মূল বার্ষিক অধিবেশন স্থগিত করতে বাধ্য হয়েছিল।

গত সপ্তাহে সুইজারল্যান্ড কোভিড -১৯ এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ শিথিল করার পরে কাউন্সিলের ৪৩তম অধিবেশন পুনরায় শুরু হওয়ায় সোমবার লিবিয়ার রেজুলেশনের মাধ্যমে শেষ হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com